

পুজো মানে শুধু ক্যালেন্ডারের কয়েকটা দিন নয়।
পুজো মানে ঢাকের আওয়াজ, শিউলির গন্ধ, হাওয়ায় দুলতে থাকা কাশফুল - সারা বাংলা জুড়ে আলোর সাজ। নতুন জামা, চেনা প্যান্ডেল, আর প্রিয় বন্ধুদের সঙ্গে আবার দেখা হওয়ার আনন্দ।
সেই অপেক্ষাকে আরও একটু সুরে ভরিয়ে দিতেই দুর্গা এলো।
মা আসছে মানেই মহালয়ার দিন গোনা, পুজোর দিন গোনা, মন ছুঁয়ে যাওয়া গান আর উৎসবের ছোট ছোট গল্প নিয়ে পুজোর আমেজ।
তুমি একা নও! কোথাও না কোথাও - তোমার মতোই আরও কেউ দিন গুনছে - কেউ পুরোনো পুজোর ছবি দেখছে - কেউ চেনা একটা গান শুনে ফিরে যাচ্ছে ফেলে আসা কোনও পুজোর সন্ধ্যায় - অপেক্ষা করছে মা আসার ।
তাই যখনই পুজোর জন্য মন কেমন করবে, চলে এসো দুর্গা এলো -তে। একসঙ্গে গান শুনবো, আনন্দ করবো, আর দিন গুনবো - কারণ, মা আসছে।
দুর্গা এলো সবার জন্য বিনামূল্যে। আমরা চাই তোমরা প্রতিদিন পুজোর গান শোনো, আর উৎসবের আনন্দ ভাগ করে নাও আমাদের সঙ্গে।
অবসর সময়ে যত্ন আর ভালোবাসা দিয়ে তৈরি এই ছোট্ট উদ্যোগ। একে সচল রাখতে কিছু সময় দিতে হয়, সঙ্গে সার্ভারের খরচও থাকে।
এই আয়োজন যদি পুজোর জন্য তোমাদের অপেক্ষাকে একটু আনন্দময় করে, তাহলে এক কাপ চায়ের মাধ্যমে পাশে থাকতে পারো।
সাহায্য না করলেও কোনো অসুবিধা নেই। গান শোনো, দুর্গা এলোর সাথে সময় কাটাও আর বছরের তিনশো পঁয়ষট্টি দিন পুজোর আনন্দ ছড়িয়ে দাও।
পছন্দের মাধ্যমে স্ক্যান করে পাশে থাকো